বৃহস্পতিবার ৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সূচকের উত্থানে লেনদেন বেড়েছে

বুধবার, ৩০ আগস্ট ২০২৩   প্রিন্ট   ২৩৪ বার পঠিত

সূচকের উত্থানে লেনদেন বেড়েছে

আজ ৩০ আগস্ট সূচকের উত্থানে লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেনের শুরু হয়। পরবর্তীতে সূচকের অস্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৩ শতাংশ বা ২.১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৯৩.১৩ পয়েন্ট।

আর ডিএসই শরিয়াহ সূচক ০.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭১.৪৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩৯.৫৮ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩০৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৬টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৪.০৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ৯ কোটি ১১ লাখ ৫৮ হাজার ৭টি শেয়ার ১ লাখ ২ হাজার ৭৪৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪১৩ কোটি ৪০ লাখ ৬৪ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৯ আগস্ট ডিএসইতে ৭ কোটি ৪৬ লাখ ৯১ হাজার ৬২৫টি শেয়ার ১ লাখ ২ হাজার ৬৮৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৩৯১ কোটি ৫৩ লাখ ৮৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২১ কোটি ৮৬ লাখ ৮০ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৬ শতাংশ বা ১১.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৬১৭.২২ পয়েন্টে।

এদিনভর লেনদেন হওয়া ১৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৩টির, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৬ কোটি ১০ লাখ ৪৮ হাজার ৪০৯ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬ কোটি ৯৪ লাখ ৪৯ হাজার ২৯ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৯ কোটি ১৫ লাখ ৯৯ হাজার ৩৮০ টাকা।

Facebook Comments Box

Posted ০৩:৪৯ অপরাহ্ণ | বুধবার, ৩০ আগস্ট ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com