এম,এম,আর কামরুল
বুধবার, ০৬ মে ২০২৬ প্রিন্ট ৪৫৬ বার পঠিত
দেশের শেয়ারবাজারে টানা নিম্নমুখী ধারা অব্যাহত রয়েছে। বুধবার (৬ মে) লেনদেন শেষে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ সব সূচকই কমেছে, একই সঙ্গে কমেছে টাকার অঙ্কে লেনদেনও। অধিকাংশ কোম্পানির শেয়ারদরও ছিল পতনমুখী।
বাজারসংশ্লিষ্টদের মতে, টানা দুই দিনে প্রায় ৩০ পয়েন্ট সূচক কমলেও এটিকে অস্বাভাবিক হিসেবে দেখার সুযোগ নেই। অতীতে একদিনেই ২০০ পয়েন্ট পর্যন্ত পতনের নজির রয়েছে। বরং সূচকের সঙ্গে লেনদেন কমে যাওয়াকে ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন তারা। এতে বোঝা যায়, বিনিয়োগকারীরা তড়িঘড়ি বিক্রি না করে অপেক্ষার কৌশল নিচ্ছেন। তাদের মতে, বৈশ্বিক অস্থিরতা—বিশেষ করে মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাবেই বাজারে এমন প্রবণতা দেখা যাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বাজারে গতি ফিরতে পারে।
দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৪৮ দশমিক ৩৬ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ১ দশমিক ৯২ পয়েন্ট কমে ১ হাজার ৫৮ দশমিক ৫১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮ দশমিক ৭ পয়েন্ট কমে ২ হাজার ৯ দশমিক ৮ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৯১টি কোম্পানি। এর মধ্যে শেয়ারদর বেড়েছে ১০৮টির, কমেছে ২১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭টির।
লেনদেনের পরিমাণও কমেছে উল্লেখযোগ্যভাবে। ডিএসইতে মোট ৭৬৭ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের ৮৩২ কোটি ২৯ লাখ টাকার তুলনায় প্রায় ৬৪ কোটি ৬১ লাখ টাকা কম।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এ লেনদেনের পরিমাণ বেড়েছে। এদিন সেখানে ২০ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ১৫ কোটি ১৭ লাখ টাকার তুলনায় বেশি।
সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২০০ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারদর বেড়েছে ৬৯টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। দিনশেষে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮০৪ দশমিক ৫৯ পয়েন্টে।
Posted ০২:৫৯ অপরাহ্ণ | বুধবার, ০৬ মে ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com