বৃহস্পতিবার ২৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সূচক বাড়লেও কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬   প্রিন্ট   ৮ বার পঠিত

সূচক বাড়লেও কমেছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক বাড়লেও কমেছে টাকার পরিমানে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে .০০৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৯৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬৬ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৫ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৮ টির, দর কমেছে ১৯৯ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৮ টির। ডিএসইতে ৮৮৪ কোটি ৬২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৭১ কোটি ৭৪ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৫৬ কোটি ৩৬ লাখ টাকার । অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৩১ পয়েন্টে। সিএসইতে ২১৬ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৪ টির দর বেড়েছে, কমেছে ১০৩ টির এবং ৩৯ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২১ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box
×

Posted ০৬:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com