নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৬ আগস্ট ২০২৫ প্রিন্ট ২৩৬ বার পঠিত
স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. এর ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি পুলিশ কনভেনশন হলে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ।
সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ কে এম আবদুল আলীম, পরিচালক ও প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান কামাল মোস্তফা চৌধুরী, পরিচালক মোহাম্মদ মনজুর আলম, অশোক কুমার সাহা, ফিরোজুর রহমান, এস. এ. এম. হোসাইন, আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম, গুলজার আহমেদ, মো. জাহেদুল হক, ফেরদৌস আলী খান, জাহিদুল আলম, স্বতন্ত্র পরিচালক গোলাম হাফিজ আহমেদ, শরি‘আহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ড. মো. সাইফুল্লাহ্, ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ সালাহ উদ্দিন, এফসিএস, ডিএসই ও সিএসইর পর্যবেক্ষক সাইদুর রহমান ভুঁইয়া ও আলমগীর কবির, শেয়ারহোল্ডারবৃন্দ অংশগ্রহণ করেন। কোম্পানি সেক্রেটারি মো. মিজানুর রহমান, এফসিএস সভা পরিচালনা করেন।
সভায় ব্যাংকের ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন ও ডিরেক্টর’স রিপোর্ট উপস্থাপনসহ উক্ত বছরে ব্যাংকের বিভিন্ন কর্মকান্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। ব্যাংকের চেয়ারম্যান শেয়ারহোল্ডারবৃন্দসহ সকলের উপস্থিতি ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। ভবিষ্যতে ব্যাংকের মুনাফা আরো বৃদ্ধি পূর্বক আকর্ষণীয় লভ্যাংশ প্রদান করা সম্ভব হবে বলে তিনি আশা ব্যক্ত করেন এবং এ লক্ষ্যে কাজ করতে ব্যাংকের কর্মীবৃন্দের প্রতি আহ্বান জানান। সভায় গত অর্থবছরের বার্ষিক হিসাব বিবরণী ও নিরীক্ষা প্রতিবেদনসহ সকল আলোচ্যসূচিী সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।
Posted ০৬:১৯ অপরাহ্ণ | শনিবার, ১৬ আগস্ট ২০২৫
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com