Ad
x

স্ট্যান্ডার্ড ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি মো. সিদ্দিকুর রহমান

শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬   প্রিন্ট   ৩০৬ বার পঠিত

স্ট্যান্ডার্ড ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি মো. সিদ্দিকুর রহমান

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি-এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মো. সিদ্দিকুর রহমান। ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী তিনি এই দায়িত্ব পালন করবেন। মো. সিদ্দিকুর রহমান ২০২৩ সালের আগস্ট মাসে শরী‘আহভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি ব্যাংকের সার্বিক কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি, ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার এবং শরী‘আহভিত্তিক ব্যাংকিং কাঠামো সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

স্ট্যান্ডার্ড ব্যাংকে যোগদানের আগে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি.-তে উপব্যবস্থাপনা পরিচালক, চিফ রিস্ক অফিসার (সিআরও) ও ক্যামেলকো হিসেবে দায়িত্ব পালন করেন। ইসলামী ব্যাংক বাংলাদেশে দীর্ঘ ৩১ বছরের কর্মজীবনে তিনি প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সম্প্রসারণ, ঝুঁকি নিয়ন্ত্রণ এবং সামগ্রিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখেন।

আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়ন বিষয়ে তিনি প্যারিসভিত্তিক আন্তর্জাতিক চেম্বার অব কমার্স (আইসিসি) এবং যুক্তরাজ্যের আইএফএস কর্তৃক স্বীকৃত সার্টিফাইড ডকুমেন্টারি ক্রেডিট স্পেশালিস্ট (সিডিসিএস) সনদ অর্জন করেছেন। পাশাপাশি ইসলামি ব্যাংকিং খাতে তিন দশকের বেশি অভিজ্ঞতার স্বীকৃতিস্বরূপ বাহরাইনভিত্তিক এএওআইএফআই কর্তৃক সার্টিফাইড শরী‘আহ অ্যাডভাইজার অ্যান্ড অডিটর (সিএসএএ) ফেলোশিপ লাভ করেন তিনি।

শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মো. সিদ্দিকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর (এমবিএ) ডিগ্রি সম্পন্ন করেন।

Facebook Comments Box

Posted ০৮:০৯ অপরাহ্ণ | শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com