সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

২ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ১৯ আগস্ট ২০২০   প্রিন্ট   ৬৪৮ বার পঠিত

২ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। কোম্পানিগুলো হলো- প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফারেটিং) অনুযায়ী প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএ+’। আর স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-১’। কোম্পানির ৩১ ডিসেম্বর, ২০১৭ থেকে ২০১৯ সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ১৭ আগস্ট, ২০২০ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করেছে ।

অন্যদিকে, আরগুস ক্রেডিট রেটিং সার্ভিস লিমিটেড (এসিআরএসএল) রেটিং অনুযায়ী বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ-’। আর স্বল্পমেয়াদী রেটিং হয়েছে (এসটি-২)। ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত অর্থবছরের নিরিক্ষিত এবং দ্বিতীয় প্রান্তিকের অনিরিক্ষিত আর্থিক প্রতিবেদনের আলোকে এই রেটিং করা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

Facebook Comments Box
×

Posted ১২:৩৯ অপরাহ্ণ | বুধবার, ১৯ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com