সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

৪ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

অনলাইন ডেস্ক

সোমবার, ২১ অক্টোবর ২০২৪   প্রিন্ট   ১৬৩ বার পঠিত

২২ কোম্পানির

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানি দুইটি হলো- এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড, প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড,
তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি এবং আইডিএলসি ফিন্যান্স পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড : কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪৪ পয়সা।

অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৫৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৪৮ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ৪৮ পয়সায়।

প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড : কোম্পানিটি ৩০ সেপ্টেম্বর, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ে

চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৮৮ পয়সা।

অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ২০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৩৯ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৯৩ পয়সায়।

তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি : কোম্পানিটি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯১ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি আয় হয়েছিল ৩২ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ-ফ্লো হয়েছে ১ টাকা ৬৮ পয়সা যা গত বছরে ছিল ৯৮ পয়সা।

অপরদিকে, গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ২৮ পয়সা।

আইডিএলসি ফিন্যান্স পিএলসি : কোম্পানিটি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২১ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ৬৭ পয়সা আয় হয়েছিলো।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২৪-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ০২ পয়সা। গত বছরের একই সময়ে আয় ২ টাকা ৪১ পয়সা ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৭ টাকা ২২ পয়সা।

 

Facebook Comments Box
×

Posted ১২:০৪ অপরাহ্ণ | সোমবার, ২১ অক্টোবর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com