শুক্রবার ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

৬৩ শতাংশ ব্যাংকের শেয়ার দর অপরিবর্তিত

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ০১ জুন ২০২০   প্রিন্ট   ৫৫২ বার পঠিত

৬৩ শতাংশ ব্যাংকের শেয়ার দর অপরিবর্তিত

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সোমবার (০১ জুন) ব্যাংক খাতে ৬৩ শতাংশ শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংক খাতে ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১টির বা ৪ শতাংশের, শেয়ার দর কমেছে ১০টির বা ৩৩ শতাংশের এবং ১৯টির বা ৬৩ শতাংশ ব্যাংকের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে।

শেয়ার দর সবচেয়ে বেশি অর্থাৎ ১ টাকা কমেছে এনসিসি ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের। দ্বিতীয় সর্বোচ্চ ০.৯০ টাকা কমেছে মার্কেন্টাইল ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ০.৫০ টাকা কমেছে এবি ব্যাংকের।

এছাড়া উত্তরা ব্যাংকের ০.৪০ টাকা; শাহজালাল ইসলামী ও আইসিবি ইসলামিক ব্যাংকের ০.৩০ টাকা করে; ওয়ান ব্যাংকের ০.২০ টাকা এবং প্রাইম ও স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ার দর ০.১০ টাকা করে কমেছে।

আজ কেবল পূবালী ব্যাংকের শেয়ার দর ০.১০ টাকা বেড়েছে।

আজ ১৯টি ব্যাংকের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। ব্যাংকগুলো হলো : আল আরাফাহ ইসলামী ব্যাংক, ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক,আইএফআইসি, ইসলামী, যমুনা, মিউচুয়াল ট্রাস্ট, ন্যাশনাল, প্রিমিয়ার,রূপালী, স্যোসাল ইসলামী, সাউথইস্ট এবং ট্রাস্ট ব্যাংক।

Facebook Comments Box
×

Posted ০৬:২২ অপরাহ্ণ | সোমবার, ০১ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com