Ad
x

৮ ব্যাংক থেকে ১২৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬   প্রিন্ট   ১৯৯ বার পঠিত

৮ ব্যাংক থেকে ১২৩ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

দেশের ৮ বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ১২ কোটি ৩০ লাখ (১২৩ মিলিয়ন) মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। রোববার (২২ ফেব্রুয়ারি) ক্রয় করা এসব ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা। ডলার কেনার ক্ষেত্রে কাট-অফ হারও ছিল ১২২ টাকা ৩০ পয়সা। বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি ১৯ বাণিজ্যিক ব্যাংক থেকে ১৭ কোটি ১০ লাখ (১৭১ মিলিয়ন) মার্কিন ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক। এর আগে গত ৯ ফেব্রুয়ারি ১৯ বাণিজ্যিক ব্যাংক থেকে ২০ কোটি ৯০ লাখ (২০৯ মিলিয়ন) মার্কিন ডলার, ৫ ফেব্রুয়ারি ১৬ বাণিজ্যিক ব্যাংক থেকে ১৯ কোটি ৬৫ লাখ (১৯৬ দশমিক ৫ মিলিয়ন) মার্কিন ডলার, ৪ ফেব্রুয়ারি ১৬ বাণিজ্যিক ব্যাংক থেকে ১৭ কোটি ১০ লাখ (১৭১ মিলিয়ন) মার্কিন ডলার এবং ২ ফেব্রুয়ারি ১৬ বাণিজ্যিক ব্যাংক থেকে ২১ কোটি ৮৫ লাখ (২১৮ দশমিক ৫০ মিলিয়ন) মার্কিন ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক। এসব ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

এসব ডলার কেনার ফলে ফেব্রুয়ারি মাসে মোট এক হাজার ৪৪৮ মিলিয়ন বা ১৪৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক। এছাড়া চলতি (২০২৫-২৬) অর্থবছর মোট ৫ হাজার ৩৮১.৫০ মিলিয়ন (৫৩৮ কোটি ১৫ লাখ) মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, আজ আমরা ৮টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১২২ দশমিক ৩০ টাকা কাট-অফ রেটে মোট ১২৩ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছি। ফলে চলতি (ফেব্রুয়ারি) মাসে মোট ক্রয়ের পরিমাণ দাঁড়ালো এক হাজার ৪৪৮ মিলিয়ন মার্কিন ডলার।

Facebook Comments Box

Posted ০৫:৪০ অপরাহ্ণ | রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com