শুক্রবার ১৬ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

তিন কার্যদিবস নিম্নমুখী সূচক

বিবিএ নিউজ.নেট   |   বুধবার, ১৩ অক্টোবর ২০২১   |   প্রিন্ট   |   494 বার পঠিত

তিন কার্যদিবস নিম্নমুখী সূচক

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবারও (১৩ অক্টোবর) পুঁজিবাজারে সূচক নিম্নমুখী ছিল। এই নিয়ে টানা তিন কার্যদিবস এ ধারা অব্যাহত রয়েছে।

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচক কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। তবে টাকার অঙ্কে লেনদেন কিছুটা বেড়েছে।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৫.৫৪ পয়েন্ট কমে দাঁড়ায় সাত হাজার ২৪৮.৪৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৪.৪৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩২.৩১ পয়েন্ট কমে দাঁড়ায় যথাক্রমে এক হাজার ৫৬৬.৬০ পয়েন্টে এবং দুই হাজার ৭১৭.৫৯ পয়েন্টে।

ডিএসইতে আজ এক হাজার ৯৫২ কোটি ৯৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৮৯ কোটি ১৯ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল এক হাজার ৮৬৩ কোটি ৮০ লাখ টাকা।

ডিএসইতে ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৬ টির বা ২৮.১৯ শতাংশের, শেয়ার দর কমেছে ২৪১টির বা ৬৪.১০ শতাংশের এবং ২৯টির বা ৭.৭১ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯৮.০৫ পয়েন্ট কমে দাঁড়ায় ২১ হাজার ১৬২.৭৮ পয়েন্টে।

সিএসইতে আজ ৩১৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৭টির দর বেড়েছে, কমেছে ২০২টির আর ২৬টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬১ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ৬:১৬ অপরাহ্ণ | বুধবার, ১৩ অক্টোবর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।