বুধবার ৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

অবিলম্বে আইডিআরএর চেয়ারম্যান নিয়োগের পদক্ষেপ নিতে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬   প্রিন্ট   ৮৭ বার পঠিত

অবিলম্বে আইডিআরএর চেয়ারম্যান নিয়োগের পদক্ষেপ নিতে আইনি নোটিশ

এক মাসের বেশি সময় ধরে চেয়ারম্যানবিহীন অবস্থায় কার্যত অচল হয়ে পড়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। প্রশাসনিক স্থবিরতার পাশাপাশি দেখা দিয়েছে আর্থিক সংকট; এমনকি কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধও বন্ধ রয়েছে বলে অভিযোগ উঠেছে।

এই পরিস্থিতিতে দ্রুত সমাধান চেয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তনয় কুমার সাহা জনস্বার্থে ‘ডিমান্ড জাস্টিস নোটিশ’ পাঠান।

 

নোটিশে বলা হয়, গত ২ মার্চ আইডিআরএ’র চেয়ারম্যান ড. এম আসলাম আলম ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। কিন্তু এরপর এক মাসের বেশি সময় পার হলেও নতুন কোনো চেয়ারম্যান বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়নি।

বর্তমানে সংস্থাটিতে চারজন সদস্য থাকলেও কাউকে দায়িত্ব না দেওয়ায় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া পুরোপুরি থমকে আছে। ফলে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আইডিআরএ তার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারছে না।

নোটিশে দাবি করা হয়, এই অচলাবস্থার কারণে কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধ বন্ধ রয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এতে সংবিধানের ২৭ ও ৩১ অনুচ্ছেদে বর্ণিত মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে বলেও উল্লেখ করা হয়।

এ বিষয়ে অ্যাডভোকেট তনয় কুমার সাহা বলেন, “একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক সংস্থা দীর্ঘদিন চেয়ারম্যানবিহীন থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এতে শুধু প্রতিষ্ঠান নয়, পুরো বীমা খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

তিনি আরও বলেন, “দ্রুত ব্যবস্থা না নিলে জনস্বার্থে উচ্চ আদালতে রিট দায়ের করা হবে।”

নোটিশে উল্লেখ করা হয়, ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০’ অনুযায়ী সংস্থাটির কার্যক্রম সচল রাখা বাধ্যতামূলক। কিন্তু শীর্ষ পদ শূন্য রেখে প্রশাসনিক ও আইনি বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে।

এদিকে আইডিআরএ কার্যত অচল হয়ে পড়ায় বীমা খাতের লাইসেন্স প্রদান, নবায়ন এবং বিভিন্ন বিরোধ নিষ্পত্তির মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এতে পলিসিহোল্ডারদের সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি সামগ্রিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নোটিশে আগামী সাত দিনের মধ্যে নতুন চেয়ারম্যান নিয়োগ বা বর্তমান সদস্যদের মধ্য থেকে একজনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ার দাবি জানানো হয়েছে।

Facebook Comments Box

Posted` ১১:০৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

bankbimaarthonity.com |

প্রধান সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com