Ad
x

দর পতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স

সোমবার, ০৬ জুলাই ২০২৬   প্রিন্ট   ১০ বার পঠিত

দর পতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৫১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৫ বারে ১ লাখ ৫২ হাজার ২৩০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ লাখ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১০৫ বারে ১১ লাখ ৫৯৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৬ লাখ টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা জিএসপি ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৩ বারে ১ লাখ ৭৪ হাজার ৪৩১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে-ফারইস্ট ফাইন্যান্সের ৭.১৪ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৭.১৪ শতাশ, ফার্স্ট ফাইন্যান্সের ৬.৬৭ শতাংশ, রহিমা ফুডের ৬.১৩ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৫.৫৬ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ৫.০৯ শতাংশ ও বেক্সিমকোর ৩.৭২ শতাংশ শেয়ার দর কমেছে।

Facebook Comments Box

Posted ০৬:০৭ অপরাহ্ণ | সোমবার, ০৬ জুলাই ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com