নিজস্ব প্রতিবেদক
বুধবার, ০৮ জুলাই ২০২৬ প্রিন্ট ১০ বার পঠিত
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে টাকার পরিমানে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৭০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৮৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৬৯ পয়েন্টে।দিনভর লেনদেন হওয়া ৩৯৩ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৫ টির, দর কমেছে ১৯২ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৬ টির। ডিএসইতে ১ হাজার ১৫৬ কোটি ১১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৩১ কোটি ৯২ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৩৮৮ কোটি ৩ লাখ টাকা।অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৮৫ পয়েন্টে। সিএসইতে ২৪৬ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০৮ টির দর বেড়েছে, কমেছে ১০৫ টির এবং ৩৩ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ২৬ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
Posted ০৪:৩২ অপরাহ্ণ | বুধবার, ০৮ জুলাই ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com