|

Advertisement
×

লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬   প্রিন্ট   ২৯ বার পঠিত

লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে এনভয় টেক্সটাইল। কোম্পানিটির আজ ২৫ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৪ হাজার ৯৩ বার হাতবদল হয়েছে।লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে প্যারামাউন্ট টেক্সটাইল। কোম্পানিটির ১৬ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। শার্প ইন্ডাস্ট্রিজ ১৫ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে। এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্রাক ব্যাংক ১২ কোটি ৬ লাখ, ইস্টার্ণ ব্যাংক ১২ কোটি, সায়হাম টেক্সটাইল ১১ কোটি ২৫ লাখ, সায়হাম কটন ৯ কোটি ৯২ লাখ, নিটল ইন্স্যুরেন্স ৮ কোটি ৯৮ লাখ, যমুনা ব্যাংক ৮ কোটি ৫৭ লাখ ও রিলায়েন্স ইন্স্যুরেন্স ৮ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ১১:০৩ অপরাহ্ণ | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com