নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ প্রিন্ট ১৩ বার পঠিত
করপোরেট গভর্ন্যান্স কোড অনুযায়ী তালিকাভুক্ত কোম্পানিগুলোতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও পুনর্নিয়োগ প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন এ সিদ্ধান্তের ফলে বিদ্যমান স্বতন্ত্র পরিচালকদের পুনর্নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক থেকে হালনাগাদ ক্লিন সিআইবি রিপোর্ট পাওয়া সাপেক্ষে দ্রুত সম্মতি দেবে নিয়ন্ত্রক সংস্থাটি।রাজনীতি সংবাদ
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিএসইসি’র চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে ১০৩৩তম কমিশন সভায় অন্যান্যের মধ্যে বর্ণিত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।করপোরেট গভর্ন্যান্স কোড, ২০১৮ এবং এর পরবর্তী সংশোধনীসমূহের আওতায় তালিকাভুক্ত কোম্পানিগুলোতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও পুনর্নিয়োগ প্রক্রিয়া সহজ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ সিদ্ধান্তের ফলে বিদ্যমান স্বতন্ত্র পরিচালকদের পুনর্নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক থেকে হালনাগাদ ক্লিন সিআইবি রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে কমিশনের সম্মতি দেওয়া হবে।একই সঙ্গে, কোনো কোম্পানির স্বতন্ত্র পরিচালককে করপোরেট গভর্ন্যান্স কোড, ২০১৮-এর শর্ত অনুযায়ী যোগ্যতা ও অভিজ্ঞতার বিধান থেকে পূর্বে অব্যাহতি দেওয়া হয়ে থাকলে, অন্য কোনো তালিকাভুক্ত কোম্পানিতে নতুন নিয়োগ অথবা সংশ্লিষ্ট কোম্পানিতে পুনর্নিয়োগের ক্ষেত্রেও ওই অব্যাহতি স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য হবে।জাতীয় সংবাদ
অর্থাৎ, যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত থেকে পূর্বে অব্যাহতি পাওয়া স্বতন্ত্র পরিচালককে নতুন করে নিয়োগ বা পুনর্নিয়োগের ক্ষেত্রে একই বিষয়ে পুনরায় অব্যাহতি নিতে হবে না। কমিশনের এ সিদ্ধান্তের লক্ষ্য হলো স্বতন্ত্র পরিচালক নিয়োগ ও পুনর্নিয়োগ প্রক্রিয়া সহজ করা এবং প্রশাসনিক কার্যক্রম ত্বরান্বিত করা।
Posted ০৬:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com