|

Advertisement
×

দর বৃদ্ধির শীর্ষে আলহাজ্ব টেক্সটাইল

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬   প্রিন্ট   ৪ বার পঠিত

দর বৃদ্ধির শীর্ষে আলহাজ্ব টেক্সটাইল

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আলহাজ্ব টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬২ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ২৬১ বারে ৭ লাখ ৩০ হাজার ৭৪২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৬২ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা তিতাস গ্যাসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৪৯ শতাংশ। কোম্পানিটি ৩২৩ বারে ৮ লাখ ৮৪ হাজার ৫৬৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৭৩ লাখ টাকা। তালিকার ৩য় স্থানে থাকা আমান কটনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৫৪ শতাংশ। কোম্পানিটি ৮৮১ বারে ৬ লাখ ৯৬ হাজার ৩৬৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৮১ লাখ টাকা। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – সাইনপুকুর সিরামিকসের ৪.৪৭ শতাংশ, ন্যাশনাল টিউবসের ৪.৩৬ শতাংশ, আইটিসি’র ৪.২৩ শতাংশ, সান লাইফ ইন্স্যুরেন্সের ৪.১৬ শতাংশ, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ৪.১৩ শতাংশ, প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ৩.৯৯ শতাংশ এবং মালেক স্পিনিংয়ের ৩.৯৬ শতাংশ দর বেড়েছে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৬:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com