Ad
x
২০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

বাংলাদেশ ল্যাম্পসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বুধবার, ০৪ ডিসেম্বর ২০১৯   প্রিন্ট   ৬০৯ বার পঠিত

বাংলাদেশ ল্যাম্পসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দেশে ট্রান্সটেক বাতি প্রস্তুতকারী প্রতিষ্ঠান বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে।

আজ বুধবার রাজধানীর গুলশান-১-এর ইমানুয়্যালস ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত কোম্পানির ৫৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই লভ্যাংশ অনুমোদন করা হয়।

সভায় লভ্যাংশের পাশাপাশি ২০১৮-১৯ সমাপ্ত বছরে কোম্পানির আর্থিক বিবরণী ও হিসাবও অনুেমোদন করা হয়।

কোম্পানি সচিব মোহাম্মদ রুহান মিঞার সঞ্চালনায় সভায় সাইফুর রহমান, শাজরে হক, সিমিন হোসেন, আরশাদ ওয়ালিউর রহমান, শামসুর রহমান, ওবায়দুর রহমান খান, আতিকুর রহমান, আনিস-উজ-জামান খান, প্রধান পরিচালন কর্মকর্তা আরশাদ হক, প্রধান অর্থবিষয়ক কর্মকর্তা এ কে এম মঈনউদ্দিন প্রমুখসহ বিপুলসংখ্যা শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।

আরো পড়ুন : আগামীর জন্য একটি সুন্দর পৃথিবী রেখে যেতে হবে : অর্থমন্ত্রী

Facebook Comments Box

Posted ০৩:৫৭ অপরাহ্ণ | বুধবার, ০৪ ডিসেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com