Ad
x

এসিআই লিমিটেডের ১১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯   প্রিন্ট   ৭৪৪ বার পঠিত

এসিআই লিমিটেডের ১১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠান এসিআই (অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ) লিমিটেডের ৪৬তম বার্ষিক সাধারণ সভা ২৩ ডিসেম্বর রাজধানীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিতে ১১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন করে কোম্পানি কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে ১০০ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ বোনাস।

কোম্পানির চেয়ারম্যান মো. আনিস উদ-দৌলার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সুস্মিতা আনিস, পরিচালক নাজমা দৌলা, ড. আরিফ দৌলা, ড. একেএম ফারিজুল হক আনসারি ও স্বতন্ত্র পরিচালক আবদুল মুয়ীদ চৌধুরী, কামরান তানভিরুর রহমানসহ বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার। সভা সঞ্চালনা করেন কোম্পানি সচিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

Facebook Comments Box

Posted ১২:৩১ অপরাহ্ণ | সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com