বিবিএনিউজ.নেট
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২০ প্রিন্ট ৫৪৩ বার পঠিত
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) স্বতন্ত্র পরিচালকের সাত শূন্য পদে নিয়োগ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার কমিশনের ৭১৯তম নিয়মিত সভায় এ নিয়োগ চূড়ান্ত করা হয়েছে বলে বিএসইসি ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সিএসইতে স্বতন্ত্র পরিচালক হিসেবে যাদের নিয়োগ দেওয়া হয়েছে, তারা হলেন- অধ্যাপক এসএম সালামত উল্লাহ ভূঁইয়া, এসএম আবু তৈয়ব, মোহাম্মদ আব্দুল মালেক, সোহেল মাহমুদ সাকুর, লিয়াকত হোসেন চৌধুরী, ডিসিসিআইএ’র সাবেক সভাপতি আসিফ ইব্রাহিম ও ব্যারিস্টার আনিতা গাজী ইসলাম।
এর আগে ৭ স্বতন্ত্র পরিচালক পদে নিয়োগের জন্য কমিশনে ১৪ জনের তালিকা পাঠায় সিএসই।
এদিকে মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ছয় স্বতন্ত্র পরিচালক পদেও নিয়োগ দিয়েছে বিএসইসি।
Posted ১১:৩৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২০
bankbimaarthonity.com | Sajeed
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com