নিউজ ডেস্ক:
বুধবার, ০৮ এপ্রিল ২০২০ প্রিন্ট ৫৫৮ বার পঠিত
চীনের পক্ষাবলম্বনের অযুহাত তুলে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) আর্থিক সহায়তা বন্ধের হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি চীনের সাথে বিমান চলাচল সম্পূর্ন বন্ধে ট্রাম্পের নির্দেশের সমালোচনা করে সংস্থাটি। এরই প্রেক্ষিতে এই হুমকি দিলেন ট্রাম্প।
গতকাল এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ভ্রমণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে বক্তব্য দিয়ে ডব্লিউএইচও প্রমাণ করেছে, চীনের প্রতি তাদের দরদ একটু বেশি। এ সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার বিপদ দেরিতে ঘোষণা করেছে বলেও দাবি করেন তিনি।
যদিও ডব্লিউএইচও’র করোনা সংক্রান্ত হুঁশিয়ারিকে ট্রাম্প নিজেই ‘ডেমোক্র্যাটদের প্রতারণা’ বলে উড়িয়ে দিয়েছিলেন। এছাড়া এই ভাইরাসকে ‘চীনা ভাইরাস’ এবং ‘উহান ভাইরাস’ বলেও ঠাট্টা করেছিলেন তিনি।
বর্তমানে বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় আমেরিকায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেশি এবং মৃত্যুর সংখ্যার দিক দিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় আমেরিকায় রেকর্ড সংখ্যক এক হাজার ৯৭০ ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এবং দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা চার লাখ ছাড়িয়ে গেছে।
Posted ১১:৫০ পূর্বাহ্ণ | বুধবার, ০৮ এপ্রিল ২০২০
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com