শুক্রবার ৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

বোর্ড সভার তারিখ নির্ধারণ করেছে ৯ কোম্পানি

মঙ্গলবার, ০২ জুন ২০২০   প্রিন্ট   ৭৫৮ বার পঠিত

বোর্ড সভার তারিখ নির্ধারণ করেছে ৯ কোম্পানি

ডিভিডেন্ড ও প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত বোর্ড বোর্ড সভার তারিখ নির্ধারণ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯ কোম্পানি। এগুলো হলো : এসিআই ফর্মূলেশন, এসিআই, সোনালী আঁশ, রংপুর ফাউন্ড্রি, এএমসিএল (প্রাণ), একমি ল্যাবরেটরিজ, মতিন স্পিনিং, বারাকা পাওয়ার এবং লংকাবাংলা ফাইন্যান্স।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে এসিআই ফর্মূলেশনের ৯ জুন বিকাল ৩টায়, এসিআইয়ের ৯ জুন বিকাল ৪টায়, সোনালী আঁশের৭ জুন বিকাল সাড়ে ৪টায়, রংপুর ফাউন্ড্রির ৮ জুন বিকাল ৪টায়, এএমসিএলের (প্রাণ) ৮ জুন বিকাল সাড়ে ৩টায়, একমি ল্যাবরেটরিজের ৬ জুন সকাল ১০টায়, মতিন স্পিনিংয়ের ৮ জুন বিকাল ৩টায়, বারাকা পাওয়ারের ৭ জুন বিকাল সাড়ে ৪টায় এবং লংকাবাংলা ফাইন্যান্সের বোর্ড সভা ৮ জুন বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

কোম্পানিগুলোর মধ্যে এসিআই ফর্মূলেশন, এসিআই, সোনালী আঁশ, রংপুর ফাউন্ড্রি, এএমসিএল (প্রাণ), একমি ল্যাবরেটরিজ, মতিন স্পিনিং এবং বারাকা পাওয়ারের বোর্ড সভা ৩১ মার্চ ২০২০ (২০১৯ সালের জুলাই থেকে ২০২০ সালের মার্চ) সমাপ্ত ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তার প্রকাশ করা হবে। আর লংকাবাংলা ফাইন্যান্সের বোর্ড সভায় ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে।

Facebook Comments Box

Posted ১১:১৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com