সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০   প্রিন্ট   ৬১৩ বার পঠিত

আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কস লিমিটেড চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানু-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে । গতকাল বুধবার (৩ জুন) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, তৃতীয় প্রান্তিক (জানু’-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৯ পয়সা। গত অর্থবছরের একই সময়েও ইপিএস ছিল ০৯ পয়সা।

অন্যদিকে প্রথম তিন প্রান্তিক তথা হিসাববছরের প্রথম ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২৮ পয়সা।

তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১ টাকা ০৭ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ০৫ পয়সা।

গত ৩১ মার্চ ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ০৮ পয়সা।

Facebook Comments Box
×

Posted ১১:০৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com