নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৯ জুন ২০২০ প্রিন্ট ৬৭৪ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানির তৃতীয় প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। কোম্পানিগুলো হলো- স্কয়ার টেক্সটাইল, প্রাইম ইন্স্যুরেন্স, মতিন স্পিনিং এবং এএমসিএল (প্রাণ)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
স্কয়ার টেক্সটাইল মিলস লিমিটেড : বস্ত্র খাতের কোম্পানি স্কয়ার টেক্সটাইল মিলস লিমিটেড চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, তৃতীয় প্রান্তিকে (জানু’-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৫ পয়সা। গত অর্থবছরের একই সময়েও ইপিএস ছিল ৬৩ পয়সা।
অন্যদিকে প্রথম তিন প্রান্তিক তথা হিসাববছরের প্রথম ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৮০ পয়সা।
তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৩ টাকা ২২ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল মাইনাস ১ টাকা ১৯ পয়সা।
গত ৩১ মার্চ ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৭ টাকা ২০ পয়সা।
মতিন স্পিনিং : বস্ত্র খাতের কোম্পানি মতিন স্পিনিং মিলস লিমিটেড চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, তৃতীয় প্রান্তিকে (জানু’-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৮ পয়সা। গত অর্থবছরের একই সময়েও প্রতি শেয়ারে ৩৩ পয়সা লোকসান হয়েছিল।
অন্যদিকে প্রথম তিন প্রান্তিক তথা হিসাববছরের প্রথম ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৮১ পয়সা।
তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৪ টাকা ৭ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৭ টাকা ৭ পয়সা।
গত ৩১ মার্চ ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৩ টাকা ১০ পয়সা।
প্রাইম ইন্স্যুরেন্স : বীমা খাতের কোম্পানি প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ৪৪ পয়সা।
চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানির ইপিএস গত বছরের একই সময়ের নয় ভাগের এক ভাগে নেমেছে।
আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ২৪ পয়সা। আগের বছর একই প্রান্তিকে ছিল ১ টাকা ৩৭ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ১৬ টাকা ২৬ পয়সা।
এএমসিএল (প্রাণ) : খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি এএমসিএল প্রাণ লিমিটেড চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির ইপিএস বেড়েছে।
অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, তৃতীয় প্রান্তিকে (জানু’-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৮ পয়সা। গত অর্থবছরের একই সময়েও ইপিএস ছিল ১ টাকা ৫৮ পয়সা।
অন্যদিকে প্রথম তিন প্রান্তিক তথা হিসাববছরের প্রথম ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৮৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৫ টাকা ৭৯ পয়সা।
তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ১৪ টাকা ২৫ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ২৯ টাকা ১২ পয়সা।
গত ৩১ মার্চ ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮২ টাকা ১৪ পয়সা।
Posted ০১:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ জুন ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com