মঙ্গলবার ২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ব্লক মার্কেটে ২৫ কোম্পানির সাড়ে ২২ কোটি টাকার লেনদেন

মঙ্গলবার, ০৯ জুন ২০২০   প্রিন্ট   ৬০৮ বার পঠিত

ব্লক মার্কেটে ৯৩ কোম্পানির শেয়ার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে সোমবার (০৯ জুন) ২৫ কোম্পানির সাড়ে ২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ৭৯ লাখ ১৭ হাজার ৪০২টি শেয়ার ৩০ বারে হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ২২ কোটি ৬৬ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৭ কোটি ৯১ লাখ ৪৬ হাজার টাকা লেনদেন হয়েছে ইস্টার্ন ব্যাংকের, দ্বিতীয় সর্বোচ্চ ৫ কোটি টাকার মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৭৬ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার।

এছাড়া এবি ব্যাংকের ৪৬ লাখ ৯০ হাজার টাকার, আর্গন ডেনিমসের ১১ লাখ ১৪ হাজার টাকার, ব্যাংক এশিয়ার ৫৬ লাখ ৮৯ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ১ কোটি ৬৬ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ৭ লাখ ১৪ হাজার টাকার, ডাচ-বাংলা ব্যাংকের ১৫ লাখ ৫৮ হাজার টাকার, এক্সিম ব্যাংকের ৫ লাখ ২২ হাজার টাকার, ফরচুন সুজের ৬ লাখ ৬ হাজার টাকার, গ্ল্যাক্সোস্মিথক্লাইনের ৮১ লাখ ৮৫ হাজার টাকার, গ্রামীণফোনের ৬ লাখ টাকার, আইএফআইসি ব্যাংকের ১৫ লাখ ৫০ হাজার টাকার, জেএমআই সিরিঞ্জের ২২ লাখ টাকার, খুলনা পাওয়ারের ৮৮ লাখ ৮১ হাজার টাকার, লিগ্যাসি ফুটওয়্যারের ৬ লাখ ৬৫ হাজার টাকার, লাফার্জহোলসিমের ৮৫ লাখ ৪ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৬ লাখ ২৫ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ২১ লাখ ৫ হাজার টাকার, প্রিমিয়ার ব্যাংকের ২১ লাখ ২৫ হাজার টাকার, সামিট পাওয়ারের ৬১ লাখ ৬ হাজার টাকার, উত্তরা ব্যাংকের ১ কোটি ১৫ লাখ ১৮ হাজার টাকার, ওয়েস্টার্ন মেরিনের ৫ লাখ ৭৫ হাজার টাকার এবং ইয়াকিন পলিমারের ১২ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ০৪:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ জুন ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com