|

Advertisement
×

সপ্তাহজুড়ে সুচক ও বাড়লেও লেনদেন কমেছে

শনিবার, ১৩ জুন ২০২০   প্রিন্ট   ৬৬২ বার পঠিত

সপ্তাহজুড়ে সুচক ও বাড়লেও লেনদেন কমেছে

গত সপ্তাহে শেয়ারবাজারে সূচক ও বাজার মূলধন বাড়লেও লেনদেনের পরিমাণ কমেছে। সপ্তাহজুড়ে বেড়েছে সূচক। গত সপ্তাহে লেনদেন বেড়েছে ৬৭৮ কোটি টাকার। গত সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২৪টির। আর ২৮৯টির দাম অপরিবর্তিত রয়েছে।

সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ১০ হাজার ৬৪৪ কোটি টাকা। যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৩ লাখ ৯ হাজার ৯৬৬ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৬৭৮ কোটি টাকা।

এদিকে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৪ পয়েন্ট। আগের সপ্তাহে এ সূচকটি কমে ৫৫ পয়েন্ট। বাকি দুটি সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক বেড়েছে ৪ পয়েন্ট। আগের সপ্তাহে এ সূচকটি কমে ৫ পয়েন্ট। আর ডিএসই-৩০ বেড়েছে ১০ পয়েন্ট। আগের সপ্তাহে এ সূচকটি কমে ৯ পয়েন্ট।

সূচক বাড়লেও ডিএসইতে কমেছে লেনদেন। দৈনিক গড় লেনদেনের পরিমাণ এক’শ কোটি টাকার নিচে নেমে এসেছে। গত সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৭০ কোটি ৮৫ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ১৩৮ কোটি ৩৮ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৬৭ কোটি ৫৩ লাখ টাকা বা ৪৮ দশমিক ৮০ শতাংশ।

আর গত সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৫৪ কোটি ২৮ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয় ৬৯১ কোটি ৯০ লাখ টাকা। সে হিসেবে মোট লেনদেন কমেছে ৩৩৭ কোটি ৬২ লাখ টাকা বা ৪৮ দশমিক ৮০ শতাংশ।

গত সপ্তাহের মোট লেনদেনের মধ্যে ‘এ’ গ্রুপের প্রতিষ্ঠানের অবদান দাঁড়িয়েছে ৯০ দশমিক ৪৩ শতাংশ। এছাড়া ডিএসইর মোট লেনদেনে ‘বি’ গ্রুপের অবদান ৮ দশমিক ৬১ শতাংশ। ‘জেড’ গ্রুপের প্রতিষ্ঠানের অবদান দশমিক ৮৯ শতাংশ এবং ‘এন’ গ্রুপের অবদান দশমিক শূন্য ৮ শতাংশ।

সপ্তাহে টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে:- সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, বেক্সিমকো ফার্মাসিটিক্যালস, দ্য একমি ল্যাবরেটরিজ,রেকিট বেনকিজার, পাওয়ার গ্রিড কোম্পানি, রিপাবলিক ইন্স্যুরেন্স, ইন্দো-বাংলা, ন্যাশনাল টি কোম্পানি ও আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড।

সপ্তাহে টপটেন লুজার বা দর কমার শীর্ষে রয়েছে:- দুলামিয়া কটন, ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, শাহিনপুকুর সিরামিক, অ্যারামিট সিমেন্ট, মেঘনা সিমেন্ট, ড্যাফোডিল কম্পিউটার, এনসিসি ব্যাংক, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ড এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:১০ অপরাহ্ণ | শনিবার, ১৩ জুন ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com