নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২২ জুন ২০২০ প্রিন্ট ৬৮৩ বার পঠিত
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেনের শুরুতে সূচকের উত্থান থাকলেও শেষ দিকে সেল প্রেসারে নামতে থাকে সূচক। সোমবার টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন বেড়েছে ১২ কোটি টাকা।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৩৯৬২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৯১৮ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ০.১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩২৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭টির, কমেছে ১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৮টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫১ কোটি ২৬ লাখ ৫৫ হাজার টাকা।
এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৩৯৬২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৯১৮ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৩২৬ পয়ন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৩৮ কোটি ৬২ লাখ ২৫ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ১২ কোটি ৬৪ লাখ ৩০ হাজার টাকা।
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮১৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৯৪টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮টির, কমেছে ১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৯ কোটি ১৫ লাখ ৬২ হাজার টাকা।
Posted ০৭:০১ অপরাহ্ণ | সোমবার, ২২ জুন ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com