নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৪ জুন ২০২০ প্রিন্ট ৫২০ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভূক্ত ঢাকা ব্যাংক ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত হিসাব বছরের সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে । একই সঙ্গে কোম্পানিটির প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সমাপ্ত বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯০ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৬৫ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নেট এ্যাসেট ভ্যালু (এনএভিপিএস) দাড়িয়েছে ২০ টাকা ৯৭ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ২০ টাকা ২২ পয়সা।
আর সমাপ্ত বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৭ টাকা ৩০ পয়সা। আগে যা ছিল ১ টাকা ৪১ পয়সা।
ঘোষিত ডিভিডেন্ডে বিনিয়োগকারীদের সম্মতি নিতে আগামী ৬ আগস্ট ২০২০ তারিখে ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে ব্যাংকটি। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ জুলাই ২০২০।
অন্যদিকে, ঢাকা ব্যাংক লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২০-মার্চ’২০) সমন্বিতভাবে অর্থাৎ সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ঢাকা ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় (ঈড়হংড়ষরফধঃবফ ঊচঝ) হয়েছে ৬৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ৫০ পয়সা।
অন্যদিকে প্রথম প্রান্তিকে এককভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ঝড়ষড় ঊচঝ) হয়েছে ৬৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে সলো ইপিএস ছিল ৪৯ পয়সা।
প্রথম প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল মাইনাস ৮ টাকা ৮৯ পয়সা। গত বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ৩ টাকা ২৩ পয়সা।
অন্যদিকে প্রথম প্রান্তিকে এককভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল মাইনাস ৮ টাকা ৯৫ পয়সা। গত বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ৩ টাকা ৫২ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২০ তারিখে সমন্বিতভাবে ঢাকা ব্যাংকের শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ৬২ পয়সা, আর এককভাবে এনএভিপিএস ছিল ২০ টাকা ৮০ পয়সা।
Posted ০৩:১৮ অপরাহ্ণ | বুধবার, ২৪ জুন ২০২০
bankbimaarthonity.com | saed khan
এ বিভাগের আরও খবর
আর্কাইভ ক্য
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ||||||
| ২ | ৩ | ৪ | ৫ | ৭ | ৮ | |
| ৯ | ১০ | ১১ | ১ | ১৩ | ৪ | ১৫ |
| ১৬ | ১ | ৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
| ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২ | ৯ |
| ৩০ | ৩১ | |||||
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com