সোমবার ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

শাহজিবাজার পাওয়ারের স্বতন্ত্র পরিচালক হলেন নুরুল আমিন

সোমবার, ০৬ জুলাই ২০২০   প্রিন্ট   ৮০৯ বার পঠিত

শাহজিবাজার পাওয়ারের স্বতন্ত্র পরিচালক হলেন নুরুল আমিন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের স্বতন্ত্র পরিচালক হয়েছেন ব্যাংকার মোহাম্মদ নুরুল আমিন। শাহজিবাজার পাওয়ার সূত্রে এই তথ্য জানা গেছে।

মোহাম্মদ নুরুল আমিন ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেড ও মেঘনা ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক। তিনি বেসরকারি ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান। এছাড়াও তিনি বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশনেও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মোহাম্মদ নুরুল আমিন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর। ব্যাংকিং ও আর্থিক খাতে তার রয়েছে প্রায় চার দশকের অভিজ্ঞতা।

তার মেধা, প্রজ্ঞা ও সমৃদ্ধ অভিজ্ঞতা শাহজিবাজার পাওয়ারের পরিচালনা পর্ষদের নানা সিদ্ধান্ত গ্রহণে মূল্যবান অবদান রাখবে, আরও ভ্যালু অ্যাড হবে বলে আশা করছে কোম্পানি কর্তৃপক্ষ।

Facebook Comments Box

Posted ০৫:২০ অপরাহ্ণ | সোমবার, ০৬ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com