রবিবার ৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

জরিমানা ছাড়াই হোল্ডিং ট্যাক্স পরিশোধের সুযোগ

রবিবার, ১৯ জুলাই ২০২০   প্রিন্ট   ৪৫৩ বার পঠিত

জরিমানা ছাড়াই হোল্ডিং ট্যাক্স পরিশোধের সুযোগ

জরিমানা ছাড়াই ট্রেড লাইসেন্স নবায়ন ফি পরিশোধ করার সুযোগ দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই সুযোগ দেয়া হয়েছে।

পাশাপাশি একই সময় পর্যন্ত জরিমানা বা সারচার্জ ছাড়াই ডিএনসিসির আওতাধীন হোল্ডিং ট্যাক্সও জমাও দেয়া যাবে।

ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিবেচনা করে ডিএনসিসির আওতাধীন করদাতাদের ২০১৯-২০২০ অর্থবছরের বকেয়া হোল্ডিং ট্যাক্সের ওপর ১৫ শতাংশ সারচার্জ জমাদানের সময়সীমা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

করদাতাদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে ২০১৯-২০ অর্থবছরের বকেয়া হোল্ডিং ট্যাক্সের ওপর ১৫ শতাংশ সারচার্জ ছাড়া এবং ব্যবসায়ীদেরকে জরিমানা ছাড়াই ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ গ্রহণের আহ্বান জানানো হয় ডিএনসিসির পক্ষ থেকে।

Facebook Comments Box

Posted ১১:৪৬ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com