বুধবার ২২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

উত্তরায় মাছের পোনা অবমুক্ত করলেন মেয়র আতিক

বিবিএনিউজ.নেট

রবিবার, ২৬ জুলাই ২০২০   প্রিন্ট   ৭৯০ বার পঠিত

উত্তরায় মাছের পোনা অবমুক্ত করলেন মেয়র আতিক

উত্তরায় পার্কের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

আজ রোববার উত্তরা ৪ নম্বর সেক্টর পার্কের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন তিনি। এ সময় পুকুরে এক হাজার ৮০টি রুই, ৩০০টি কাতলা, এক হাজার ৫০টি মৃগেল ও ১৫০টি কালিবাউস মাছের পোনা অবমুক্ত করা হয়।

মাছের পোনা অবমুক্তের পরে মেয়র বলেন, গত ১১ বছরে সরকারের নানা উদ্যোগের ফলে দেশ আজ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। বর্তমানে জনপ্রতি দৈনিক ৬০ গ্রাম চাহিদার বিপরীতে ৬২ গ্রামের বেশি মাছ আমরা গ্রহণ করছি।

মেয়র আরও বলেন, রাজধানীর বিভিন্ন জলাশয়ের পানিতে অ্যামোনিয়ার পরিমাণ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। অবৈধভাবে পয়ঃনিশষ্কাশন লাইন জলাশয়ে ফেলাতে এ পরিস্থিতি তৈরি হয়েছে। অ্যামোনিয়া বেশি থাকলে মাছ চাষ সম্ভব হয় না। সকলকে এ বিষয়ে সচেতন হতে হবে। পুকুর, জলাশয় ও লেকের পানি দূষণ বন্ধ করতে হবে। অবৈধভাবে পয়ঃনিষ্কাশন লাইনের সংযোগ যাতে জলাশয়ে দেয়া না হয় সেজন্য তিনি ওয়ার্ড কাউন্সিলর ও সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

অনুষ্ঠানে ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, মৎস্য অধিদফতরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
×

Posted ০৩:০৩ অপরাহ্ণ | রবিবার, ২৬ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com