শনিবার ৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

উভয় শেয়ারবাজারে সূচকের উত্থান

বুধবার, ২৯ জুলাই ২০২০   প্রিন্ট   ৪৮৩ বার পঠিত

উভয় শেয়ারবাজারে সূচকের উত্থান

মঙ্গলবারের মতো বুধবারও (২৯ জুলাই) উভয় শেয়ারবাজারের প্রধান প্রধান সূচক বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে কমেছে। আর লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগেরই শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪.৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১৭১.২০ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.৭৯ পয়েন্ট এবং সিডিএসইটি ০.১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৯৬৪.৬৫ পয়েন্টে এবং ৮২২.৩৮ পয়েন্টে। অপর সূচক ডিএসই-৩০ সূচক ০.৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪০১.৭৯ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৯৯ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৪৫ কোটি ৮ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৪৪৪ কোটি ৬০ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১২৬টির বা ৩৫.৬৯ শতাংশের, শেয়ার দর কমেছে ৫৮টির বা ১৬.৪৩ শতাংশের এবং ১৬৯টির বা ৪৭.৮৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪২.১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৮৭৬.৩২ পয়েন্টে। সিএসইতে আজ ২২০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯২টির দর বেড়েছে, কমেছে ৩১টির আর ৯৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৪ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box

Posted ০৪:২৬ অপরাহ্ণ | বুধবার, ২৯ জুলাই ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com