শনিবার ৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

লভ্যাংশ ঘোষণা করেছে ২ মিউচ্যুয়াল ফান্ড

সোমবার, ১০ আগস্ট ২০২০   প্রিন্ট   ৬৭১ বার পঠিত

লভ্যাংশ ঘোষণা করেছে ২ মিউচ্যুয়াল ফান্ড

সংশ্লিষ্ট ইউনিটহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ মিউচ্যুয়াল ফান্ড। ফান্ডগুলো হলো- সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। সংশ্লিষ্ট সুত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৩০ জুন ২০২০ সমাপ্ত বছরে সংশ্লিষ্ট ইউনিটহোল্ডারদের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচ্য সময়ে কোম্পানির ইউনিট প্রতি লোকসান হয়েছে ০.৭৬ টাকা। সমাপ্ত হিসাব বছরে বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১০.৫০ টাকা। আর ইউনিট প্রতি কার্যগরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.৫৬ টাকা।
ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৯ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ৩০ জুন ২০২০ সমাপ্ত বছরে সংশ্লিষ্ট ইউনিটহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আলোচ্য সময়ে কোম্পানির ইউনিট প্রতি লোকসান হয়েছে ০.৭৬ টাকা। সমাপ্ত হিসাব বছরে বাজার মূল্য অনুযায়ী ফান্ডটির ইউনিট প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১.২২ টাকা। আর ইউনিট প্রতি কার্যগরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.৫৫ টাকা।

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৯ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ০৭:২৮ অপরাহ্ণ | সোমবার, ১০ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com