রবিবার ৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

রাজস্ব বাড়াতে ১ সেপ্টেম্বর থেকে ডিএনসিসিতে চিরুনি অভিযান

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০   প্রিন্ট   ৫৩১ বার পঠিত

রাজস্ব বাড়াতে ১ সেপ্টেম্বর থেকে ডিএনসিসিতে চিরুনি অভিযান

রাজস্ব আদায় বাড়াতে আগামী ১ সেপ্টেম্বর থেকে চিরুনি অভিযান শুরু করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আর্থিক স্বনির্ভরতা অর্জন করে নাগরিক সেবা ও উন্নয়ন কর্মকাণ্ড জনগণের দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে করের হার না বাড়িয়ে পরিধি (ট্যাক্স নেট) বাড়ানোর এ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

আগামী ১ সেপ্টেম্বর থেকে ডিএনসিসির অঞ্চল-২ (মিরপুর) এবং অঞ্চল-৫ (কাওরান বাজার) এর সকল ওয়ার্ডে মাসব্যাপী চিরুনি অভিযান শুরু হবে। ডিএনসিসির অন্যান্য অঞ্চলেও পরবর্তীতে এই চিরুনি অভিযান পরিচালিত হবে।

বিষয়টি জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন।

জানা গেছে, এই অভিযানের মূল লক্ষ্য হচ্ছে করের পরিধি বাড়ানো; বাদ পড়া হোল্ডিং বা প্রতিষ্ঠানকে করের আওতাভুক্ত করা; রাজস্ব বিভাগের কার্যক্রমে ওয়ার্ড কাউন্সিলরদের সম্পৃক্ততা বৃদ্ধি করা; রাজস্ব বিভাগের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনসাধারণকে পৌরকর প্রদানে উৎসাহ প্রদান করা।

চিরুনি অভিযানে করবহির্ভূত বাড়িঘর, স্থাপনা এবং নতুন সৃষ্ট ফ্ল্যাট-বাড়িঘর, স্থাপনা করের আওতায় আনা হবে। এছাড়া ট্রেড লাইসেন্সবিহীন বাণিজ্যিক প্রতিষ্ঠান চিহ্নিত করা ও আইনসম্মতভাবে ট্রেড লাইসেন্সের আওতায় আনা এবং মেয়াদোত্তীর্ণ ট্রেড লাইসেন্স দ্বারা পরিচালিত বাণিজ্যিক প্রতিষ্ঠান চিহ্নিত করা ও নবায়নের আওতায় আনা হবে।

অভিযান সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ড কাউন্সিলরকে আহ্বায়ক এবং সংরক্ষিত আসনের কাউন্সিলরকে যুগ্ম আহ্বায়ক করে ছয় সদস্যবিশিষ্ট কমিটি করা হয়েছে। একজন উপকর কর্মকর্তা কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। এই কমিটি করবহির্ভূত বাড়িঘর এবং ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা প্রতিষ্ঠান চিহ্নিত করবে।

চিরুনি অভিযান সফল করার লক্ষ্যে সোমবার বিকেলে গুলশানে ডিএনসিসির নগরভবনে মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় আতিকুল ইসলাম বলেন, ডিজিটাল বাংলাদেশে মানুষের ঘরে বসে ট্যাক্স দিতে পারা উচিত। ২০২১ সালের ১ জানুয়ারি থেকে নগরবাসী ডিএনসিসির সকল ধরনের ট্যাক্স ঘরে বসে অনলাইনে দিতে পারবেন, কাউকে ডিএনসিসির আঞ্চলিক অফিসে যেতে হবে না। চিরুনি অভিযানের লক্ষ্য হচ্ছে ট্যাক্স না বাড়িয়ে, ট্যাক্সের নেট বাড়ানো। মোট রাজস্ব বৃদ্ধি পেলে নাগরিক সেবার মানও আরও উন্নত করা যাবে।

সভায় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, প্রধান রাজস্ব কর্মকর্তা আবদুল হামিদ মিয়া, অঞ্চল-২ ও অঞ্চল-৫ এর ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ০২:১৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com