|

Advertisement
×

গেইনার তালিকার শীর্ষ স্থান ধরে রেখেছে দেশ গার্মেন্টস

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০   প্রিন্ট   ৬৯৭ বার পঠিত

গেইনার তালিকার শীর্ষ স্থান ধরে রেখেছে দেশ গার্মেন্টস

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজও টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে অবস্থান করছে দেশ গার্মেন্টস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১৪ টাকা ৬০ পয়সা বা ৯.৯৮ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার কোম্পানিটি সর্বশেষ ১৬০ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৬০৯ বারে ৮৭ হাজার ৬৩৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৩৯ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফাইন ফুডস লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৬ টাকা ১০ পয়সা বা ৯.৮৭ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৬৭ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি এক হাজার ৬১৩ বারে ১৪ লাখ ২৫ হাজার ৪৮৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ৪৯ লাখ টাকা।
গেইনারের তৃতীয় স্থানে রয়েছে ইনফরমেশন সার্ভিসেস লিমিটেড। আজ কোম্পানিটির দর ৩ টাকা ৯০ পয়সা বা ৯.৮২ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৩ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রাইম টেক্সটাইল, নর্দার্ণ ইন্স্যুরেন্স, মুন্নু জুট স্ট্যাফলার্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, আমান কটন ফাইবার্স, সোনালী আঁশ ও পাইওনিয়র ইন্স্যুরেন্স লিমিটেড।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:২০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com