Ad
x

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৭ খাতে

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৪৬৮ বার পঠিত

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৭ খাতে

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৭ খাতে। অন্যদিকে দর কমেছে ৩ খাতে।ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে আইটি খাতে। এই খাতে ৯.৮ শতাংশ দর বেড়েছে। টেলিকমিউনিকেশন খাতে ৭.২ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। সেবা-আবাসন খাতে ৫.৫ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে প্রকৌশল খাতে ৪.৮ শতাংশ, পাট খাতে ৪.১ শতাংশ, বস্ত্র খাতে ৪ শতাংশ, ভ্রমণ-অবকাশ খাতে ৩.৮ শতাংশ, কাগজ খাতে ৩.৫ শতাংশ, সিরামিক খাতে ২.১ শতাংশ, সাধারণ বিমা খাতে ২ শতাংশ, আর্থিক খাতে ১.৯ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে ১.১ শতাংশ, ব্যাংক খাতে দশমিক ৯ শতাংশ, খাদ্য খাতে দশমিক ৬ শতাংশ, জীবন বিমা খাতে দশমিক ৬ শতাংশ, ওষুধ খাতে দশমিক ৩ শতাংশ দর বেড়েছে।

অন্যদিকে দর কমেছে ট্যানারি, বিবিধ ও মিউচ্যুয়াল ফান্ড খাতে।

Facebook Comments Box

Posted ০৬:০৫ অপরাহ্ণ | শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com