নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২১ অক্টোবর ২০২০ প্রিন্ট ৫৪১ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
মঙ্গলবার (২০অক্টোবর) কোম্পানির পর্ষদ সভায় আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হয়।
আলোচিত এই তৃতীয় প্রান্তিকে ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১০পয়সা।
চলতি হিসাববছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর ২০) কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৬০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ টাকা ২৩ পয়সা।
এছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ৩৪ টাকা ২৯ পয়সা।
Posted ০৯:০৬ পূর্বাহ্ণ | বুধবার, ২১ অক্টোবর ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com