Ad
x

ডিএসইতে অনুষ্ঠিত হলো ইজিএম ও এজিএম

শনিবার, ০২ ফেব্রুয়ারি ২০১৯   প্রিন্ট   ১৩৩৫ বার পঠিত

ডিএসইতে অনুষ্ঠিত হলো ইজিএম ও এজিএম

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নবম বিশেষ সাধারণ সভা (ইজিএম) ও ৫৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গত বৃহস্পতিবার রাজধানীর নিকুঞ্জের ডিএসই টাওয়ারের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেম।

এ সময় আরো উপস্থিত ছিলেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান, স্বতন্ত্র পরিচালক বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া, মনোয়ারা হাকিম আলী, ওয়ালিউল ইসলাম, ড. মো. কায়কোবাদ, অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, শেয়ারহোল্ডার পরিচালক মো. রকিবুর রহমান, শরীফ আতাউর রহমান, মো. হানিফ ভূইয়া, মিনহাজ মান্নান ইমন ও কৌশলগত বিনিয়োগকারীর প্রতিনিধি শি ওয়েনহাই।

এজিএমে ৩০ জুন সমাপ্ত ২০১৮ হিসাব বছরে ডিএসইর পরিচালকমণ্ডলীর প্রতিবেদন, নিরীক্ষকের প্রতিবেদন, নিরীক্ষিত আর্থিক বিবরণীসহ পরিচালনা পর্ষদের সুপারিশকৃত ৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন শেয়ারহোল্ডাররা।

Facebook Comments Box

Posted ০২:৫৫ অপরাহ্ণ | শনিবার, ০২ ফেব্রুয়ারি ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com