রবিবার ১৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x
ইতিবাচক ধারায় পুঁজিবাজার

সূচক কমলেও দশ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার, ০৫ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৪৭৪ বার পঠিত

সূচক কমলেও দশ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন

ইতিবাচক ধারায় ফিরেছে পুঁজিবাজার। টানা আট কার্যদিবস উত্থানের পর আজ মঙ্গলবার দেশের উভয় শেয়ারবাজারের স্বাভাবিক কারেকশন কমেছে সূচক। কিন্ত এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন আড়াই হাজার কোটি টাকার বেশি হয়েছে, যা ১০ বছরের মধ্যে সর্বোচ্চ। আজ শেয়ারবাজারের সব সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইতে ২ হাজার ৫৪৬ কোটি ৮২ লাখ টাকা লেনদেন হয়েছে। যা ডিএসইতে ১০ বছর ২৯ দিন বা ২ হাজার ৩৮৯ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ডিএসইতে ২০১০ সালের ৬ ডিসেম্বর আজকের চেয়ে বেশি লেনদেন হয়েছিল। ওইদিন ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৭১০ কোটি টাকার।

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪২.৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬০৯.৭০ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৯.২০ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৩২.৯১ পয়েন্ট এবং সিডিএসইটি ২৩.৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৭৮.৬৭ পয়েন্টে, ২০৫৮.৮৬ পয়েন্টে এবং ১১৮০.৫২ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৩টির বা ৩১.৩৮ শতাংশের, শেয়ার দর কমেছে ১৯৭টির বা ৫৪.৭২ শতাংশের এবং ৫০টির বা ১৩.৮৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৩৪.৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ২৩৭.৭০ পয়েন্টে।

সিএসইতে আজ ২৯৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১৫টির দর বেড়েছে, কমেছে ১৪৯টির আর ৩৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৫৫ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box
×

Posted ০৪:১৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com