শুক্রবার ১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

সূচক কমলেও বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ১৩ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৪৮৭ বার পঠিত

সূচক কমলেও বেড়েছে লেনদেন

আজ বুধবার দেশের উভয় শেয়ারবাজারে পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচকসহ বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমলেও ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন ২১ শত কোটি টাকা ছাড়িয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯১.০১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৭০ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২১.০৩ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ৩৫.১০ পয়েন্ট এবং সিডিএসইটি সূচক ১.৭২ পয়েন্ট কমে দাড়িয়েছে যথাক্রমে ১৩০১.৬৩ পয়েন্টে, ২১৫৯.৮৮ পয়েন্টে এবং ১২৩৩.৮৪ পয়েন্টে।

আজ ডিএসইতে ২ হাজার ১০৮ কোটি ৪৯ লাখ টাকা লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১২৫ কোটি ৮৫ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৯৮২ কোটি ৬৪ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫৬টির বা ১৫.৫৯ শতাংশের, শেয়ার দর কমেছে ২৪৮টির বা ৬৯.০৮ শতাংশের এবং ৫৫টির বা ১৫.৩২ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৪৯.০৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৪০.৪৮ পয়েন্টে।

সিএসইতে আজ ২৮২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫১টির দর বেড়েছে, কমেছে ১৯৮টির আর ৩৩টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৪১ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box
×

Posted ০৪:১৪ অপরাহ্ণ | বুধবার, ১৩ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com