বৃহস্পতিবার ৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

পিপলস লিজিংয়ের ঋণ খেলাপীদের হাইকোর্টে তলব

শনিবার, ২৩ জানুয়ারি ২০২১   প্রিন্ট   ৪৩১ বার পঠিত

পিপলস লিজিংয়ের ঋণ খেলাপীদের হাইকোর্টে তলব

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড থেকে ৫ লাখ টাকার বেশি টাকা ঋণ নিয়ে খেলাপি হয়েছেন, তাদের ২৮০ জনকে তলব করেছে হাইকোর্ট।
হাইকোর্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
আগামী ২৩ ফেব্রুয়ারি তাদের আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন হাইকোর্টের কোম্পানি বেঞ্চের বিচারক মোহাম্মদ খুরশীদ আলম সরকার।

অবসায়ন প্রক্রিয়ার মধ্যে থাকা পিপলস লিজিংয়ের সাময়িক অবাসায়ক (প্রবেশনাল লিক্যুডেটর) মো. আসাদুজ্জামান খানের দেওয়া এ সংক্রান্ত তালিকা দেখে বৃহস্পতিবার এই আদেশ দেওয়া হয়।

বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে কয়েক হাজার কোটি টাকা লোপাটকারী প্রশান্ত কুমার হালদারের (পিকে হালদার) লুটতরাজের শিকার পিপলস লিজিং অবসায়নের অপেক্ষায় আছে।

এদিকে অবসায়নজনিত জটিলতায় পুঁজিবাজারেও বন্ধ আছে পিপলস লিজিংয়ের শেয়ার লেনদেন। সর্বশেষ গত ১১ জানুয়ারি আরও ১৫ দিনের জন্য লেনদেন স্থগিত করে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।

Facebook Comments Box

Posted ১১:৪২ পূর্বাহ্ণ | শনিবার, ২৩ জানুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com