শনিবার ৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

শিল্পোন্নত দেশ গড়তে দক্ষ মানবসম্পদের বিকল্প নেই : শিল্পমন্ত্রী

সোমবার, ০৮ ফেব্রুয়ারি ২০২১   প্রিন্ট   ৭০৬ বার পঠিত

শিল্পোন্নত দেশ গড়তে দক্ষ মানবসম্পদের বিকল্প নেই : শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেন, শিল্পোন্নত দেশ গড়তে শিল্পখাতে দক্ষ মানব সম্পদ তৈরির কোনো বিকল্প নেই। চতুর্থ শিল্প বিপ্লবের সফলতাকে অর্জন করতে কর্মদক্ষতা উন্নয়নের ওপর সর্বাধিক গুরুত্বারোপ করতে হবে। শিল্পখাতের ক্রমবর্ধমান উন্নতি ও উৎপাদনশীলতা অর্জনে উপযুক্ত প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি ও দক্ষ মানবসম্পদ সৃষ্টির মাধ্যমে অধিকতর জনগোষ্ঠীকে শিল্পখাতের সাথে সম্পৃক্ত করতে হবে।

রোববার বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে (বিআইএম) শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে এবং ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের সহযোগিতায় নতুন জাতীয় শিল্পনীতি-২০২১ প্রণয়নের লক্ষ্যে অংশীজন পরামর্শ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এ কথা বলেন।

শিল্পসচিব কে এম আলী আজমের সভাপতিত্বে অংশীজন কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি। কর্মশালায় উদ্বোধনী বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নীতি, আইন ও আন্তর্জাতিক সহযোগিতা) মো. সেলিম উদ্দিন এবং প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র সহকারী সচিব (নীতি) সলিম উল্লাহ। উন্মুক্ত আলোচনা এবং সুপারিশের সারসংক্ষেপের সঞ্চালনা করেন শিল্পসচিব কে এম আলী আজম।

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আরো বলেন, টেকসই অর্থনৈতিক উন্নয়নের একটি অপরিহার্য পূর্বশর্ত হচ্ছে পরিবেশবান্ধব শিল্পায়ন। সে লক্ষ্যে সরকার পরিবেশবান্ধব শিল্প কারখানা গড়ে তোলার উপর গুরুত্ব দিচ্ছেন। চতুর্থ শিল্প বিপ্লবের সফলতা অর্জনে সরকারি ও বেসরকারি সমন্বিত প্রচেষ্টায় শিল্পায়নের মাধ্যমে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন ও দেশে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও দক্ষতা বৃদ্ধি করাই এ নতুন জাতীয় শিল্পনীতি ২০২১ প্রণয়নের মূল উদ্দেশ্য। তথ্য প্রযুক্তিনির্ভর চতুর্থ শিল্প বিপ্লবের সর্বোচ্চ সুফল অর্জন এবং দক্ষ মানব সম্পদ সৃষ্টির মাধ্যমে দরিদ্রতা ও বেকারত্ব হ্রাস করাই এ নীতিমালার লক্ষ্য।

কর্মশালায় শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি বলেন, নতুন জাতীয় শিল্পনীতি-২০২১ প্রণয়নে শ্রমিকদের স্বার্থ ও উদ্যোক্তা উন্নয়নের সর্বাধিক গুরুত্ব প্রদান করা হবে। শিল্পায়নে পরিবেশের গুরুত্বারোপ করে তিনি বলেন, পরিবেশের সুরক্ষার বিষয়টি বিবেচনা করে নির্ধারিত স্থানে শিল্পকারখানা স্থাপন করার বিষয়টি নিশ্চিত করে শিল্পনীতি প্রণয়ন করা হবে। প্রতিমন্ত্রী আরো বলেন, দেশে শিল্পখাতে দক্ষ শ্রমিক ও কারিগরের অভাব রয়েছে। নতুন শিল্পনীতিতে কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের বিষয়টি গুরুত্ব দেয়া হবে।

কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিসিকের চেয়ারম্যান মোহাম্মদ মোশতাক হাসান, প্রিজম প্রজেক্টের টিম লিডার আলী সাবেতসহ এফবিসিসিআই, এমসিসিআই, ডিসিসিআই, বিডা, বিসিআই এর নেতারা এবং শিল্পবাণিজ্য ও বণিক সমিতির প্রধানরা।

Facebook Comments Box

Posted ০২:২৩ অপরাহ্ণ | সোমবার, ০৮ ফেব্রুয়ারি ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com