Ad
x

২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

রবিবার, ২৩ মে ২০২১   প্রিন্ট   ১০৭৮ বার পঠিত

২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ২ কোম্পানি। এগুলো হলো- স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড এবং মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ অনুষ্ঠিত কোম্পানি ২টির ডিভিডেন্ড ঘোষণা করা হয়। বোর্ড সভায় ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড। ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ৮ জুলাই বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এ কোম্পানির ২১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ জুন।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল এক টাকা ৮৮ পয়সা।

সমপ্তা অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ ২ টাকা ৮৭ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ২ টাকা ৪৪ পয়সা।

আলোচিত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯ টাকা ৯ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ১৮ টাকা ২ পয়সা।

অন্যদিকে, সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়।

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ৩০ জুন বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এ কোম্পানির ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ জুন।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৬৮ পয়সা। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ কার্যকরী প্রবাহ এক টাকা ৮ পয়সা।

আলোচিত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯ টাকা ৫ পয়সা।

Facebook Comments Box

Posted ১১:১৫ অপরাহ্ণ | রবিবার, ২৩ মে ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com