নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২৯ জুন ২০২১ প্রিন্ট ৪৭৯ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির ঘোষিত বোনাস শেয়ার সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হয়েছে। কোম্পানি তিনটি হলো : মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ওয়ান ব্যাংক এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানি তিনটির বোনাস শেয়ার মঙ্গলবার (২৯ জুন) শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে প্রেরণ করা হয়েছে।
এর আগে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ১০ শতাংশ, ওয়ান ব্যাংক ৫.৫০ শতাংশ এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। যা কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন হয়েছে।
Posted ১১:৪১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ জুন ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com