বৃহস্পতিবার ৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

গ্রামীণফোনের অন্তর্র্বতী লভ্যাংশ ঘোষণা

বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১   প্রিন্ট   ৪৬৩ বার পঠিত

গ্রামীণফোনের অন্তর্র্বতী লভ্যাংশ ঘোষণা

চলতি ২০২১ সালের প্রথমার্ধে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য অন্তর্র্বতী ১২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানি গ্রামীনফোন লিমিটেড (জিপি)।

বুধবার (১৪ জুলাই) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত চলতি হিসাববছরের প্রথমার্ধের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ওই লভ্যাংশ ঘোষণা করা হয়। ঘোষিত লভ্যাংশ আলোচিত প্রান্তিকের শেয়ার প্রতি আয়ের (ইপিএস) ৯৭ শতাংশ।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, চলতি হিসাববছরের প্রথমার্ধে গ্রামীণফোনের ইপিএস হয়েছে ১২ টাকা ৮৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ১৩ টাকা ৩০ পয়সা।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ২১ টাকা ৮৮ পয়সা। গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩৬ টাকা ৯৮ পয়সা।

অন্তর্র্বতী লভ্যাংশের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৯ আগস্ট।

 

Facebook Comments Box

Posted ১০:২৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com