সোমবার ২৭ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

স্পট মার্কেটে যাচ্ছে ২ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক

রবিবার, ২২ আগস্ট ২০২১   প্রিন্ট   ৪৬৭ বার পঠিত

স্পট মার্কেটে যাচ্ছে ২ কোম্পানি

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ২৪ আগস্ট স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। এগুলো হলো- মাইডাস ফাইন্যান্স এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। রেকর্ড ডেটের কারনে আগামী ২৫ আগস্ট এই দুই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৩১ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য আড়াই শতাংশ ক্যাশ ও আড়াই শতাংশ স্টকসহ মোট ৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে আর্থিক খাতের কোম্পানি মাইডাস ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ। সমাপ্ত ৩১ ডিসেম্বর ২০২০ অর্থবছরের কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮১ পয়সা। একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৮৩ পয়সা।
৩১ মার্চ ২০২১ কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৬৯ পয়সা।

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২০ সেপ্টেম্বর এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

অন্যদিকে, গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদেরকে ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪১ পয়সা। আগের হিসাববছরে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৪৬ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ১৫ পয়সা।

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৮ আগস্ট কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম ) অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
×

Posted ১১:৩২ পূর্বাহ্ণ | রবিবার, ২২ আগস্ট ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com