Ad
x

ফিনিক্স ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১   প্রিন্ট   ৩৯৫ বার পঠিত

ফিনিক্স ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন প্রকাশ

চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২১-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান ফিনিক্স ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল’২১-জুন’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭০ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ২৮ পয়সা।

অন্যদিকে, প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি’২১-জুন’২১) কোম্পানির ইপিএস হয়েছে ১ টাকা ৩৯ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৮৩ পয়সা।

দুই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১ টাকা ২১ পয়সা, যা গত বছরের একই সময়ে ৫৪ পয়সা ছিল।

গত ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪১ টাকা ৮৩ পয়সা।

 

Facebook Comments Box

Posted ০৯:৫৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ আগস্ট ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com