শনিবার ৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

স্পট মার্কেটে যাচ্ছে ২ কোম্পানির

রবিবার, ১৭ অক্টোবর ২০২১   প্রিন্ট   ৫২০ বার পঠিত

স্পট মার্কেটে যাচ্ছে ২ কোম্পানির

এজিএম ও ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের আগে আগামীকাল ও ১৯ অক্টোবর স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। এগুলো হলো- এপেক্স এডেলকি ফুটওয়্যার এবং বিডি ফাইন্যান্স। রেকর্ড ডেটের কারণে আগামী ২১ অক্টোবর এ দুই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টকসহ মোট ৪০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে অ্যাপেক্স ফ্রটওয়্যার লিমিটেড। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ৯ টাকা ৩৬ পয়সা। আগের বছর এক সময় যার পরিমাণ ছিল ৫ টাকা ৬২ পয়সা।

আগামী ২২নভেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ অক্টোবর।

এদিকে, অনুমোদিত মূলধন বাড়ানোর জন্য বিশেষ সাধারণ সভার (ইজিএম) আহবান করেছে বিডি ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ। কোম্পানিটির অনুমোদিত মূলধন ২০০ কোটি থেকে বাড়িয়ে ৬০০ কোটি টাকা করা হবে। এজন্য সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতির জন্য আগামী ২৩ নভেম্বর ভার্চুয়াল প্লাটফর্মে এই ইজিএম অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

Posted ০৫:১২ অপরাহ্ণ | রবিবার, ১৭ অক্টোবর ২০২১

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com