সোমবার ২০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

ইন্দো-বাংলা ফার্মার ডিভিডেন্ড ঘোষণা

বিবিএ নিউজ.নেট

বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১   প্রিন্ট   ৩৩৯৬ বার পঠিত

ইন্দো-বাংলা ফার্মার ডিভিডেন্ড ঘোষণা

 

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ৭ শতাংশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। এর মধ্যে ৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড স্পন্সর পরিচালক ছাড়া বাকি শেয়ারহোল্ডাররা পাবেন। বাকি ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড সাধারণ শেয়ারহোল্ডার এবং আইসিবি’র জন্য বরাদ্দ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তথ্যমতে, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১৮ টাকা। চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪.২৯ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ১.৩৩ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ২১ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

Facebook Comments Box
×

Posted ০৮:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com