Ad
x

ফরচুন সুজের লেনদেন শুরু

বৃহস্পতিবার, ০৪ নভেম্বর ২০২১   প্রিন্ট   ৪৮৯ বার পঠিত

ফরচুন সুজের লেনদেন শুরু

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামী ৭ নভেম্বর শুরু হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ফরচুন সুজ লিমিটেডের শেয়ার লেনদন। রেকর্ড ডেটের কারণে আজ এ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত রয়েছে। এর আগে ২ ও ৩ নভেম্বর স্পট মার্কেটে কোম্পানিটি শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টকসহ মোট ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে এক টাকা ৫৯ পয়সা। যা আগের বছর ইপিএস হয়েছিল ৮০ পয়সা।

 

Facebook Comments Box

Posted ১১:২৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ নভেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com