শুক্রবার ৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

দুই উদ্যোগে টানা পতনের পর বড় উত্থান

বুধবার, ০৯ মার্চ ২০২২   প্রিন্ট   ৪৫৫ বার পঠিত

দুই উদ্যোগে টানা পতনের পর বড় উত্থান

সূচকের উত্থানে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে। ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠানসহ সব খাতের শেয়ারের দাম বাড়ায় বুধবার (৯ মার্চ) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ১৫৫ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৩৮২ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর ও লেনদেন।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দুই উদ্যোগে পাল্টে গেছে পুঁজিবাজারের চিত্র। একটি হলো পুঁজিবাজারের অব্যাহত দরপতন ঠেকাতে নতুন করে সার্কিট ব্রেকার আরোপ করা। এর ফলে কোনো শেয়ার এক দিনে ২ শতাংশের বেশি কমতে পারবে না। যা গতকাল থেকে কার্যকর হয়েছে।

অপরটি বাজারকে সাপোর্ট দেওয়ার জন্য পুঁজিবাজার স্ট্যাবলাইজেশন ফান্ড থেকে ১০০ কোটি টাকা বিনিয়োগের জন্য আইসিবিকে নির্দেশ দেওয়া হয়েছে। আইসিবি ইতোমধ্যে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, বুধবার ডিএসইতে ৩০৮টি প্রতিষ্ঠানের ২০ কোটি ৫২ লাখ ৭২ হাজার ৭৭৪টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ৩৬৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে ৩টির, অপরিবর্তিত রয়েছে ১০টির দাম।

তাতে ডিএসইর প্রধান সূচক ১৫৫ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৩০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইর অপর দুই সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে বেড়েছে ৩০ দশমিক ৩৯ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক বেড়েছে দশমিক ৪১ পয়েন্ট।

ডিএসইতে এদিন লেনদেন হয়েছে ৭৭৩০ কোটি ৫ লাখ ৫ হাজার টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭৪৬ কোটি ৯ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার।

এদিন সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার। এরপর ছিল বিএসসি, ফরচুন সুজ, ডিএসএসএল, ওরিয়ন ফার্মা, ব্র্যাক ব্যাংক, একমি পেস্টিসাইডস, অগ্নি সিস্টেমস, লাফার্জহোলসিম এবং ব্রিটিশ আমেরিকান টোবাকো লিমিটেড।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ৩৮২ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৪০০ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে ২৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২৫০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৩২, অপরিবর্তিত রয়েছে ১১টির দাম।

এ বাজারে লেনদেন হয়েছে ২৪ কোটি ৪৫ লাখ ১১ হাজার ৯০ টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ২২ কোটি ২ লাখ ৯৫ হাজার ২৯০ টাকার শেয়ার।

Facebook Comments Box

Posted ০৬:৩৯ অপরাহ্ণ | বুধবার, ০৯ মার্চ ২০২২

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com